ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, দলের মধ্যে হিংসা-বিদ্বেষ না রেখে নৌকা কে জয় করতে হবে। আর উন্নয়নের প্রতীক নৌকা কে বিজয় করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।
বুধবার দুপুরে সদর উপজেলা সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রইস উদ্দিন খানকে জয় করার লক্ষ্যে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক টিপু, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী রইস উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক, দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


