ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : “হাঁসের খামার করি দরিদ্রতা দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে এর অর্থায়নে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার তত্বাবধানে হাঁস পালনকারী উপকারভোগীদের উন্নত / আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ব্যবস্থাপনা ব্যবহার বিষয় প্রশিক্ষণ দিয়ে হাঁসের বাচ্চা, খাদ্য, প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজশাহীর দুর্গাপুরে সকাল ১০ টার দিকে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ আব্দুল কাদির এবং প্রোগ্রামটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইজার হোসেন। টেকসই জীবিকা প্রকল্প (Sustainable Livelihood project) শীর্ষক প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়ন ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের মোট ৬০ জন হতদরিদ্র উপকারভোগীদের হাঁস পালন করে উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ শেষে, হাঁসের বাচ্চা, ঔষধ, খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা প্রদান করা হয়।
কিছুদিনের ভেতরেই হাঁসের ঘর নির্মাণ করে দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গ্রামীণ আর্থ সামাজিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। উন্নত জাতের হাঁস পালনের মাধ্যমে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয় নারীদের নানান পরামর্শ প্রদান করেন।
নারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


