IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> কলকাতায় আদালত অবমাননার মারপ্যাঁচে মিথিলা!

কলকাতায় আদালত অবমাননার মারপ্যাঁচে মিথিলা!

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় স্বামীর সঙ্গে পূজামণ্ডপে অঞ্জলি দিয়ে আইনি মারপ্যাঁচে পড়তে যাচ্ছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

জানা গেছে, কলকাতার হাইকোর্টে নির্ধারিত মণ্ডপের ‘নো এন্ট্রি জোনে’ প্রবেশ করার কারণে তিনি আদালত অবমাননার দায়ে পড়তে পারেন।

একই কারণে মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান, সংসদ সদস্য মহুয়া মৈত্রও আদালত অবমাননার দায়ে পড়তে পারেন বলে জানা গেছে।

রাজ্যের সব পূজা প্যান্ডেলে দর্শকদের ঢোকার ক্ষেত্রে গত ১৯ অক্টোবর নিষেধাজ্ঞা জারি করেন কলকাতা হাইকোর্ট। ওই দিন সব পূজা প্যান্ডেলকে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে ঘোষণা করা হয়।

আনন্দবাজার পত্রিকা জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে নিউ আলিপুরের সুরুচি সংঘের পূজামণ্ডপের ‘নো এন্ট্রি জোনে’ প্রবেশ করে অঞ্জলি দিতে যান নুসরাত, সৃজিত, মিথিলা। ছিলেন নুসরাতের স্বামী নিখিল জৈনও।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুসরাত-সৃজিতরা অঞ্জলি দিয়েছেন হাইকোর্ট নির্ধারিত মণ্ডপের ‘নো এন্ট্রি জোনে’। আর সেখান থেকেই জন্ম হয়েছে বিতর্কের।

সূত্রের বরাতে খবরে বলা হয়, আদালতের নির্দেশ ভেঙে নুসরাতদের ওই মণ্ডপে ভিড় করার ঘটনাকে আদালতে ‘হাতিয়ার’ করতে চলেছেন পূজা মামলার আইনজীবীরা।

মামলার আবেদনকারীর আইনজীবীদের বক্তব্য– আদালতের নির্দেশ সবার জন্যই প্রযোজ্য। সে ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নিয়ম মানার ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা নেয়া প্রয়োজন। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।

তবে নুসরাত-ঘনিষ্ঠদের দাবি, তিনি গত কয়েক বছর ধরেই ওই ক্লাবের সদস্য। তাই তিনি কর্মকর্তাদের পক্ষে ‘নো এন্ট্রি জোনে’ ঢুকতেই পারেন। একইভাবে সৃজিতকেও ‘ক্লাব সদস্য’ বলেই বর্ণনা করেছেন তার ঘনিষ্ঠরা।

কিন্তু নুসরাতের স্বামী নিখিল ও সৃজিতের স্ত্রী মিথিলা মণ্ডপে প্রবেশ করতে পারেন কিনা তা নিয়ে তর্কের অবকাশ রয়েছে। মিথিলা আদতে বাংলাদেশের নাগরিক। সৃজিতের সঙ্গে মাত্রই কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তিনি কি ওই ক্লাবের সদস্য হতে পারেন? নুসরাতের স্বামী নিখিলকে নিয়েও একই প্রশ্ন তোলা হচ্ছে। যে প্রশ্ন তোলা হচ্ছে মহুয়াকে নিয়েও।

পূজা মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তী শুনানির সময় এদিনের অঞ্জলি দেয়ার ঘটনাকে হাতিয়ার করতে পারেন মামলাকারী। তবে এখনই মামলাকারী নুসরাতদের আইনি নোটিশ পাঠাবেন কিনা, তা জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31