ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজনে আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৫০ বছর রজত জয়ন্তী সূর্যোদয়ের সাথে সাথে ৫০ (পঞ্চাশ) বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পবা- মোহনপুর ৩ আসনের এমপি মহোদয়ের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ মোহনপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিএনপি অঙ্গসংগঠন, জাতীয় পাটি, দলিল লেখক সমিতি, শতফুল বাংলাদেশ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাব , এন জি ও , শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্ব স্তরের জনগন ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) তৌহিদুর রহমান, সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান।


