ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর ৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, ওসি তদন্ত তৌহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাকশিমইল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, সহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পবিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন।


