IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রামেবির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

রামেবির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিজয় দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

মুখ্য আলোচক ছিলেন, প্রফেসর ড. আবুলকাশেম, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই দিনে বিনম্র চিত্তে স্মরণ করছি শহীদদের। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের ৫০ বছরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে এসেছেন সাফল্যের বৃত্তের মধ্যে। আর্থ-সামাজিক উন্নয়নসহ সবক্ষেত্রেই আজ বাংলাদেশের অভাবনীয় ও অনুকরণীয় সফলতা। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গর্বিত জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও একই বছর পালন করা হচ্ছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বিশ্বের বুকে স্বতন্ত্র জাতিসত্তা বাঙালি জাতির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিলো, রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত, সকাল ৯ টায় বিজয় র‌্যালি, সকাল ১০ টায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার আধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনির, পরিচালক (অ.হি.) ডা. জাকির হোসেন খোন্দকার, উপ-রেজিস্ট্রার ডা. আমিন আহমেদ খান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সারওয়ার জাহান, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, শুভেন্দু দত্ত, সেকশন অফিসার, রাসেদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, কবির আহমেদ, আব্দুস সোবহান, সেকশন অফিসার নাজমুল হোসাইন, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল আলম ইমন, গোলাম রহমানসহ বিভিন্ন নাসিং কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31