IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ধর্ষণ উপভোগ’ করতে বলে ক্ষমা চাইলেন বিধায়ক রমেশ কুমার

‘ধর্ষণ উপভোগ’ করতে বলে ক্ষমা চাইলেন বিধায়ক রমেশ কুমার

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ভারতের কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার তথা কংগ্রেস বিধায়ক রমেশ কুমার। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে অসংবেদনশীল জঘন্য মন্তব্য করার পর তুমুল সমালোচনার মুখে শুক্রবার ক্ষমা চাইতে বাধ্য হন এই কংগ্রেস বিধায়ক।

শুক্রবার রাজ্য বিধানসভায় কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রমেশ কুমারের করা ধর্ষণ সংক্রান্ত মন্তব্যের জন্য নিন্দা জানান ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। মূলত এরপর শুরু হওয়া সমালোচনার মুখে ক্ষমা চেয়ে বিবৃতি দেন রমেশ কুমার।

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে কংগ্রেস বিধায়ক বলেন, ‘আমি বিধানসভায় যে বক্তব্য রেখেছিলাম, তাতে যদি সমাজের কোনও অংশ, বিশেষ করে নারীরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে দুঃখ প্রকাশ করতে আমার কোনও দ্বিধা নেই।’

এর আগে বৃহস্পতিবার রমেশ কুমার বিধানসভার স্পিকারের উদ্দেশে অধিবেশনে বলেন, ‘একটা কথা আছে যে, ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ঠিক সেটাই।’

ঘটনা প্রেক্ষাপোট হচ্ছে- কংগ্রেস বিধায়করা তাদের নির্বাচনী এলাকায় বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলার জন্য সময় চেয়েছিলেন। আর তখনই বিধানসভায় হট্টগোল শুরু হয়। স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি ওই সময় বিধানসভায় বিরোধীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ব্যর্থ হন। আর সেই সময়েই বিধায়ক রমেশ কুমার ওই মন্তব্য করে বলেন, এই বিষয়টা হেগড়ের উপভোগ করা উচিত।

এর আগেও ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রমেশ কুমার। তখন তিনি নিজেই বিধানসভার স্পিকার ছিলেন।

২০১৯ সালের ওই সময় তিনি বলেছিলেন, ‘আমার অবস্থা ধর্ষিতার মত হয়ে গেছে। ধর্ষণ মাত্র একবার হয় এবং আপনি সেটাকে ছেড়ে দিলে তা সময়ের সঙ্গে ঠিক হয়ে যেত। কিন্তু যখন অভিযোগ করা হয় এবং অভিযুক্তকে জেলে পাঠানো হয়, তখন তদন্ত চলাকালীন একাধিকবার ধর্ষিত হতে হয়।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31