ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকা ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলের পিতা এবং ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক সাংবাদিক ফায়সাল মোহাম্মদ শিশিরের দাদা হোসেন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর হেতেম খাঁ বড় মসজিদে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে৷ পরে হেতেম খাঁ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।
জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। এসময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।


