IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> পোরশায় প্রতীক বরাদ্ধ না পেলেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পোরশায় প্রতীক বরাদ্ধ না পেলেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষিত পঞ্চম দফা তফসিল মোতাবেক নওগাঁর পোরশা উপজেলার ছয় ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ না দেওয়া হলেও বসে নেই চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা।

চেয়ারম্যান পদে নিজ দলের মনোনয়ন পেয়ে প্রতিদিন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সকাল থেকে রাতবধী কর্মী সম্মেলন, গণসংযোগ, সাধারন মানুষের সাথে কুশল বিনিময়, সালাম আদান-প্রদান ও বিভিন্ন গ্রামে গিয়ে নানা শ্রেণি পেশার জনগনের কাছে তাদের পক্ষে জনমত গড়ে তোলার আহŸান জানাচ্ছেন ও দোয়া চাচ্ছেন।

এছাড়াও তারা নির্বাচিত হলে নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরছেন এলাকাবাসীর কাছে। পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ না পেয়েও যারা চেয়ারম্যান প্রার্থী হয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন।

তারা হলেন, ১নং নিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক, সতন্ত্র প্রার্থী হিসাবে সাদেকুল ইসলাম ও সানাউল্লাহ্ মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত আবু বক্কার সিদ্দিক। ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত ফজলুল হক শাহ্ চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে শাহ্ মাহবুব চৌধুরী ও মতিউর রহমান শাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: মোত্তালেব শাহ্, ৩নং ছাওড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে শফিকুল ইসলাম, সতন্ত্র প্রার্থী বুলবুল আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবুল কাশেম।

৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমান, সতন্ত্র প্রার্থী হিসাবে ফেরদাউস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত মোজাম্মেলর হক মাস্টার। ৫নং ঘাটনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বজলুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে জালাল উদ্দিন সরকার, মোজাফ্ফর হোসেন, সতন্ত্র প্রার্থী হিসাবে আবু হোসেন বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মোস্তাফিজুর রহমান।

৬নং মশিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত হারুন অর রশিদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে শাহাজাহান আলী, সতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: লুৎফর রহমান।

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা তাদের প্রাচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আজ শনিবার (১৯ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্ধের পর নির্ধারিত হবে কোন প্রার্থী মাঠে থাকবে আর কোন প্রার্থী মাঠ ছাড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31