ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য গুলবার আলী জুয়েলের পিতা হোসেন আলী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নগরীর শেখপাড়া নিবাসী হোসেন আলী গতশুক্রবার রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে জুয়েল বলেন, গতশুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। তবে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৮ ডিসেম্বর) বাদ জোহর হেতেম খাঁ বড় জামে মসজিদে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং হেতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
হোসেন আলী বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকা ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলের পিতা এবং ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক সাংবাদিক ফায়সাল মোহাম্মদ শিশিরের দাদা।
হোসেন আলী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা জাবীদ অপু, সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, সহ সভাপতি শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, রাশেদুর রহমান রাসেল, সদস্য শরিফুল ইসলাম তোতা, কবীর তুহিন, ফরিদ আক্তার পরাগ, সোহাগ আলী, কাবিল হোসেন, সোহরাব হোসেন সৌরভ, শামিউল ইসলাম শামীম, আব্দুল মোমিন ওয়াহিদ হীরু, মুক্তার হোসেন প্রমুখ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।


