IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানে খাদ্য সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ

আফগানে খাদ্য সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সহযোগিতার ঘোষণা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগানিস্তানের বৃহত্তর অংশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শীতকালে আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এসময় তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।

পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে যাতে সমাজের সব অংশ কার্যকরভাবে তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে পারে।

ওআইসির বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন।

আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।

পররাষ্ট্র সচিব ওআইসি নের্তৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে পররাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31