IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। শনিবার বিকাল ৫টায় রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উদ্যোগে যৌথভাবে উৎসবটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে আগামী ২১-২৩ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত হবে।

আগামী ২১ ডিসেম্বর ২০২১ বিকাল ৪টায় এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।

তিনদিনব্যাপী অনুষ্ঠানে যেসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু ও তোমারি হোক জয়,নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় গেরিলা (কাহিনীচিত্র),আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা (কাহিনীচিত্র),জাহিদুর রহিম অঞ্জনের মেঘমল্লার (কাহিনীচিত্র),রিয়াজুল রিজুর বাপজানের বায়োস্কোপ (কাহিনীচিত্র),মাসুদ পথিক এর মায়া: দ্য লস্ট মাদার (কাহিনীচিত্র), ফুয়াদ চৌধুরীর মার্সিলেস মাইহেম (একাত্তরের গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র),নজরুল ইসলামের চিরঞ্জীব মুজিব (বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র)।

অনুষ্ঠানে রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

সম্মানিত অতিথি থাকবেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ।

এই উৎসবটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শিত হবে। বিনা দর্শনীতেই এসব চলচ্চিত্র উপভোগ করতে পারবেন যে কেউ বলে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31