IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> চারঘাটে ৬০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুকিপুর্ণ

চারঘাটে ৬০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুকিপুর্ণ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচণী মাঠে ব্যাপক পর্যবেক্ষন করছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৬০টি ভোট কেন্দ্রের সবগুলো ভোট কেন্দ্রকেই গুরুত্বপুর্ণ হিসেবে চিহিৃত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

তবে সবগুলো ভোট কেন্দ্রেই যাতে করে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ভোটাররা শান্তিপুর্ণ ভাবে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রাখছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের নির্বাচনে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৫৩৪ জন ও নারী ৬৯ হাজার ৫৮৩ জন। মোট ৬০টি কেন্দ্রে ৪১৩টি বুথে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ২৩ জন চেয়ারম্যান, ২২৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

এদিকে, গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু করেছেন। তবে এরই মধ্যে প্রার্থীরা একে অপরের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলা, হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ করেছেন নির্বাচন অফিসে। ইতিমধ্যে কয়েক স্থানে প্রার্থীদের নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলাসহ প্রার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতার অভিযোগ আসছে। এ নিয়ে দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করছেন। ভোটাররা সহিংসতার আশঙ্কা করছেন। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে রয়েছে তাঁদের শঙ্কা।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬০টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তবে ভোটের আগে ও পরে যাতে করে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা ঘটাতে না পারে এবং ভোটাররা যাতে করে নির্ভয়ে শান্তিপুর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৬০টি ভোট কেন্দ্রের সবগুলোকে ঝুকিপুর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। তবে প্রতিটি নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে র‌্যাব ও পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31