IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদি আরবের কয়েকটি স্থাপনায় প্রচণ্ড হামলা

সৌদি আরবের কয়েকটি স্থাপনায় প্রচণ্ড হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের কয়েকটি স্থাপনার ওপর প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে। এসব হামলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করে।

সৌদি আরবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের জিজান এবং খামিস মুশাইত শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের কয়েকটি গণমাধ্যমও সৌদি আরবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে। হামলার পর জিজান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় যার কারণে বহু বিমান সেখানে অবতরণ করতে পারে নি।
সৌদি আরবের ওপর মঝেমধ্যেই হামলা চালাচ্ছে ইয়েমেনের ড্রোন

এদিকে, সৌদি আরবের কয়েকটি সংবাদ সূত্র দাবি করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ওড়াউড়ি করছিল।

আমেরিকার কাছ থেকে পরিপূর্ণভাবে অস্ত্র, সামরিক রসদ এবং রাজনৈতিক সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নাগরিক সৌদি হামলায় নিহত হয়েছে। উপায়ন্তর না দেখে ইয়েমেনের যোদ্ধারা সৌদির জোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা প্রায়ই সৌদি আরবের গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31