ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদুল বারী ৩নং ভাটরা ইউনিয়নকে এ উপজেলার মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এলাকায় গণসংযোগ করছেন।
তিনি বলেন, গত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাটরা ইউনিয়নের নৌকার মাঝি করেছিলেন। আমি নির্বাচিত হয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করেছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবাও নৌকার মাঝি করেছেন। তাই ২৬ ডিসেম্বরের ভোটে ইউনিয়নবাসী আমাকে আবারো নির্বাচিত করলে বাঁকী কাজগুলো সম্পূর্ণ করে ভাটরা ইউনিয়নকে নন্দীগ্রামে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। এজন্য ইউনিয়নবাসীর কাছে নৌকা মার্ক ভোট প্রার্থনা করছি।


