ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেলে তাদের নগরীরর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাহাফুজুর রহমান মাফু (৩৬), সোহেল রানা (৩২), শাকিল আহম্মেদ (৩০) ও আল-আমিন (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিরত জানা যায়, গত সোমবার বিকেল ৪ টায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেলপুকুর থানাধীন ভাংড়া পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রেতা মাহাফুজুর রহমান মাফুকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
অপরদিকে, ডিবি পুলিশের অপর টিম বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন শিয়ালবেড় এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।


