ধূমকেতু প্রতিবেদক : নবমীতে শারদীয় দূর্গোৎসবে নগরীর কুমারপাড়া, ফুদকিপাড়া, ঘোষপাড়া রানীবাজার, আলুপট্টি, ঘোড়ামারাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, করোনা থেকে মুক্তির জন্য সকলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবো। করোনাভাইরাসের কারণে দেশ স্থবির হয়ে পড়েছিলো। এখনও এর আতঙ্ক কাটেনি। এবার দ্বিতীয় ধাপে আমাদের আরও সতর্ক থাকতে হবে। এর কবল থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে। সৃষ্টিকর্তা যেন দেবীদূর্গার উছিলায় আমাদেরকে এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন। করোনা থেকে মুক্তির জন্য আপনারা সকলে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে আমরা সকলে মুক্তি পাই। সকলের নিকট আমি এই অনুরোধ করবো যে, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরিধন করবেন। ঘনঘন সাবান দিয়ে হাত ধুবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই অসাস্প্রদায়িক দেশে একে অপরের সাথে মিলে মিশে বসবাস করবো। অজ্ঞতার এই অন্ধকার থেকে সৃষ্টিকর্তা আমাদের পুরো বিশ্বকে মুক্ত করবেন। মহামারীকাল শেষ হলে আবারও মানুষে মানুষে সুসম্পর্ক তৈরি হয়ে গোটা পৃথিবী সুন্দরতম হয়ে উঠুক, সেই প্রার্থনা করবেন।
রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সকল সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক সদস্য মকিদুজ্জামান জুরাত, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ কুমার রায়, নগর ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর প্রমুখ।


