ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন, চারঘাট থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মোহনপুর থানা পুলিশ আসামি হযরত আলী (৩০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আসামি শাহিন রেজা শাহিন (৩৫) ও ওসমান ওরফে ফিটু (৩৯) দেরকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, দুর্গাপুর থানা পুলিশ আসামি জহুরুল ইসলাম রানা (২১) ও সেলিম উদ্দিনদ্বয়কে ৫১ গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ আসামি নাজির মোল্লা (৩০) কে ১০০০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


