IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ইউসুফপুর ইউপি নির্বাচন উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

ইউসুফপুর ইউপি নির্বাচন উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

ধূমকেতু প্রতিবেদক : কাটাখালী থানার ইউসুফপুর (আংশিক) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে রাজশাহী মহানগর পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারী করে পুলিশ।

নিষেধাজ্ঞায় বলা হয় :

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন ইউসুফপুর(আংশিক) ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে উক্ত থানা এলাকার ৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়,ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৩.২১-৬৪৭ তারিখ- ৮ ডিসেম্বর ২০২১খ্রিঃ অনুসরণে উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে আগামী ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় (১) ট্রাক ও (২)পিক আপ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অনুরুপভাবে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪৩.২১-৬৪৬ তারিখ-০৮ ডিসেম্বর ২০২১খ্রিঃ অনুসরণে আগামী ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট পৌর এলাকায় কতিপয় নৌ-যান যথা-লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান,স্পীড বোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত),স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/ বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways),বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31