IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের নিষেধাজ্ঞা

বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের নিষেধাজ্ঞা

ধূমকেতু প্রতিবেদক : যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) দিবসটি উদযাপন উপলক্ষে নিষেধাজ্ঞা জারী করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারী করে পুলিশ।

নিষেধাজ্ঞায় বলা হয় :

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে রাজশাহী মহানগরীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীগণ বিভিন্ন গীর্জা/উপাসনালয়ে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন।

কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোঃপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে।

এ কারণে কোভিড-১৯ সংক্রান্ত জারীকৃত স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬এর ১(ঢ), ২৯ এর ১ (ক), (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় উক্ত তারিখ সকল প্রকার সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31