ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)-এ ২২-২৪ ডিসেম্বর, তিন দিনব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স-২০২১ শুরু।
বুধবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে জুম প্লাটফর্মের মাধ্যমে এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
বিশেষ অতিথি ছিলেন, IEEE আমেরিকা এর সভাপতি অধ্যাপক ড. সাইফুর রহমান, IEEE বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. মশিউল হক, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামিম আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও ICEEE ২০২১ আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতি রুয়েট এর আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন/দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রমুখ।
রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালেয়শিয়া, চীন, সাইপ্রাস, কোরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক কনফারেন্সে সর্বমোট ৫১ টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।


