ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল হক শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী।
সভায় তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া এবং বিএনপির অঙ্গ সংগঠনের সাথে সভা করার দিন ও সময় নির্ধারণ করা বিষয়ে আলোচনা করা হয়।


