ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।
ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার পারভেজ মাহমুদ খান, কর্মকর্তা আশরাফুল আরিফ সহ সাংবাদিক, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী, তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ আব্দুল জলিলকে সভাপতি এবং সাংবাদিক ইউসুফ আলী সরকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন করা হয়।


