ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী থানা ৪ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ১, বাগমারা থানা ৩, পুঠিয়া থানা ১ জন, চারঘাট থানা ৪ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ আসামি শরিফুল ইসলাম (৩২) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আসামি মোয়াজ্জেম হোসেন (২৩) ও শ্রী সাগর কুমার (১৯) দেরকে ২ লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ আসামি আব্দুল করিম ওরফে কহিনুর (২৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


