ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আগামী ২৬ ডিসেম্বর পাবনার চরতারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল খালেক মন্ডল ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তাঁর নির্বাচনী প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। দিনরাত ভোটারদের বাড়ি গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রæতি দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। স্থানীয় ভোটারেরাও নির্বাচনে জয়ের ব্যাপারে আব্দুল খালেককে এগিয়ে রেখেছেন।
আব্দুল খালেক মন্ডল জানান, চরতারাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন চাহিদা ও সেবা করার মানসিকতা নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমি সবসময় জণগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশআল্লাহ। আমি মেম্বার নির্বাচিত হলে আমার ওয়ার্ডের সকল জনগণকে সাথে নিয়ে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করবো বলেও জানান তিনি।


