ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এড আব্দুস সালাম।
সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন, অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।
আইন-শৃংখলা কমিটির সভায় মাদক দ্রব্য নির্মুল, বাল্য বিবাহ রোধ, রাস্তার পার্শ্বের ফুটপাত উম্মুক্ত রাখা এবং ময়লা নির্ধারিত স্থানে গাড়িতে করে ফেলার ব্যবস্থা করা নিয়ে আলোচনা করা হয় ।


