ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আগামী ২৬ ডিসেম্বর পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুলের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তাঁর সমর্থকেরা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে রবিউল হক টুটুলের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তাঁরা লিফলেট বিতরণ করেন।
এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল হক টুটুল নিজেও তার নৌকা প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার দোকানপাট ও ভোটারদের বাড়ীতে বাড়ীতে পাঁয়ে হেঁটে হেঁটে গণসংযোগ চালান নির্বাচনী প্রচারণার শেষ দিনে। এসময় মানুষেরা রবিউল হক টুটুলকে দোয়া-আর্শীবাদ করেন।
রবিউল হক টুটুল জানান, আগামীর পথে-সমৃদ্ধির ডিজিটাল চরতারাপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন তিনি।
তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে আপনাদের সন্তান হয়েই থাকতে চাই। আমি আপনাদের মূল্যবান ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের জন্যই সবসময় দুয়ার খোলা থাকবে এবং গণমানুষের সেবায় কাজ করে যাব ইনশআল্লাহ।


