ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন বলেন, বিএনপি জামাতের আমলে অভূতপূর্ব জঙ্গিবাদের উত্থান হয় এই বাংলার মাটিতে। সেসময় থেকে ইসলাম ধর্মকে পুজি করে জঙ্গিবাদের উত্থান এবং প্রসার ঘটায় বিএনপি-জামায়াতের মদদে একদল উগ্রগোষ্ঠী। তবে বর্তমান আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমন এবং উগ্রবাদের নিরসনে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, জঙ্গিদের বিচারকার্যে কোন প্রকার অসাবধানতা অথবা কালক্ষেপণ করেনি বর্তমান সরকার। বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল জঙ্গি ও তাদের সহযোগীরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। তাই ইসলামের নামে জঙ্গিবাদ এর প্রচার প্রসার ঘটানো বিএনপি-জামাতকে জনগণ আজ ধিক্কার জানায়।
শুক্রবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এই সভার আয়োজন করে।
সভায় মাওলানা ইসমাইল হোসেন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। নজিরবিহীন বোমা হামলার এমন কাণ্ডে ১৫ জনের মৃত্যুদÐ দিয়ে রায় ঘোষণা করেছে আদালত। এদের মধ্যে দুই শীর্ষ নেতা বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারাদেশ। ইতিহাসের পাতায় লেখা নজিরবিহীন এমন কাÐ আজও আতঙ্কিত করে দেশবাসীকে। মনে করিয়ে দেয়, ভয়ঙ্কর এক দিনের কথা। মুন্সীগঞ্জ জেলা বাদে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। সেদিন বেলা সাড়ে ১১টায় ৬৩ জেলার ৪৩৪ স্থানে পরিকল্পিতভাবে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এমন ন্যাক্কারজনক ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ। এই হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। সিরিজ বোমা হামলার ওই ঘটনার পর সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এই ঘটনার ১৬ বছরে পুলিশ সবকটি মামলার প্রতিবেদন আদালতে জমা দিয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস বলছে, বিএনপি-জামায়াতের শাসন আমলে (২০০১-২০০৬) সারা বাংলাদেশে শক্ত অবস্থান তৈরি করে জঙ্গিরা। অসা¤প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের নাম মুছে ফেলতে পরিকল্পনা করতে থাকে তারা। শুরু হয় জেএমবির আত্মঘাতী বোমা হামলা। ২০০৫ সালেই কয়েকটি ধারাবাহিক বোমা হামলায় বিচারক ও আইনজীবীসহ ৩০ জন নিহত হন। আহত হয় চার শতাধিক মানুষ। ৩ অক্টোবর জঙ্গিরা বোমা হামলা চালায় চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরের আদালতে। নিহত হন তিনজন। বিচারকসহ আহত হন কমপক্ষে ৫০জন। সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর ওপর বোমা হামলায় গাড়িচালকসহ তিনি আহত হন। ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় নিহত হন ঝালকাঠি জেলা জজ আদালতের বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহম্মদ। আহত হন অনেকে।

২৯ নভেম্বর গাজীপুর বার সমিতির লাইব্রেরিতে বোমা হামলা চালানো হয়। ১ ডিসেম্বর গাজীপুর ডিসি অফিসের গেটে আবারও বোমা বিস্ফোরণ করে জঙ্গিরা। ঘটনায় নিহত হন গাজীপুরের কৃষি কর্মকর্তা আবুল কাশেম। আহত হন কমপক্ষে ৪০ জন। ৮ ডিসেম্বর নেত্রকোনায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় উদীচী শিল্প গোষ্ঠীর দু’নেতাসহ আটজন নিহত হন। আহত হন শতাধিক। ২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গ্রেপ্তার করে। এর চার দিন আগে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় শায়খ রহমানকে।
বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা ও কঠোর গোপনীয়তায় এ বছরের ২৯ মার্চ গভীর রাতে বহুল আলোচিত ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) শীর্ষ নেতাদের ফাঁসির খবর জানানো হয়নি তাদের আৎদীয়স্বজনকে, জানতে পারেনি মিডিয়ার লোকজনও। জেএমবির প্রকাশ্য তৎপরতা শুরু হয় ২০০৩ সালের প্রথম দিকে। ওই বছর দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত জঙ্গিরা জেএমবি সম্পর্কে জানায়। ২০০৩ সালের মাঝামাঝি থেকে শায়খ রহমানের পরামর্শে বাংলা ভাইয়ের নেতৃত্বে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবি গঠিত হয়। ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি নাশকতামূলক তৎপরতার অভিযোগে জেএমবি ও জেএমজেবির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয় শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইকে। বোমা হামলার ঘটনায় আদালত-মামলার জল গড়িয়েছে বেশ। চাঞ্চল্যকর এসব মামলা চাইলেই শেষ করে দেয়া যায় না। আশা করা যায় শিগগিরই শেষ হবে বিচার কাজ। কলঙ্কমুক্ত হবে দেশ-জাতি।
সভায় সভাপতিত্ব করেন, মাওলানা শাহ মোহাম্মদ শফিউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টি।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, বাকরাবাজ হুসাইনাবাদ কাটাখালী মাদ্রাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দিপী, মদিনাতুল কামিল মাদ্রাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা মোকাদ্দাসুল ইসলাম, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গনি, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা আইয়ুব আলী। পবিত্র কোরআন তেলওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ন কারী মাওলানা আব্দুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন, আল্লামা হযরত মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা বদরুজ্জামান ও মাওলানা সাইফুল্লাহ সাদি, খাজা হারুন-উর-রশিদ মিরন, শাহ সুফি, আনোয়ার মতিন ও মুজাদিদি, ইসলামী গবেষক অধ্যপক ড: ইমতিয়াজ আহমেদ।
রাজশাহীসহ রাজশাহী বিভাগের ৮ জেলার শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।


