IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে পানির দরে বিক্রি ট্রেনের টিকিট

রাজশাহীতে পানির দরে বিক্রি ট্রেনের টিকিট

ধূমকেতু প্রতিবেদক : হঠাৎ করেই স্থগিত হয়ে যায় সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের পরীক্ষা। ফলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যারা ট্রেনের টিকেট কিনেছিলেন তারা পরেন বিপাকে। তারা পানিদরে ট্রেনের টিকিট বিক্রি করেছেন। ৬ ঘণ্টার কম সময়ের মধ্যে যাত্রা বাতিল করার কারণে স্টেশনের কাউন্টারে তাঁদের টিকিট ফেরত নেওয়া হয়নি।

ফলে স্টেশনে সাধারণ যাত্রীদের কাছে টিকিট বিক্রির চেষ্টা করেন তাঁরা। কিন্তু টিকিটের আশায় আসা যাত্রীর চেয়ে যাত্রা বাতিল করা যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় তাঁরা টিকিটের দাম পাননি। ৫০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায় টিকিট বেচতে পেরেছেন তাঁরা।

গত বৃহস্পতিবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এমন ঘটনা ঘটেছে। ঢাকা-রাজশাহী ট্রেনের এসি টিকিটের মূল্য ৬৫৬ টাকা এবং সাধারণ শোভন চেয়ারের মূল্য ৩৪০ টাকা। এই টিকিট ৫০ থেকে ১০০ টাকা দিতে চাওয়ায় কেউ কেউ টিকিট স্টেশনেই ছিঁড়ে বাড়ি ফিরেছেন।

যাত্রা বাতিল করা পরীক্ষার্থীদের গত বৃহস্পতিবার রাত ১১টায় ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকালে ঢাকায় তাঁদের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের পরীক্ষা দেওয়ার কথা ছিল। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত করে দেয় সমাজসেবা অধিদপ্তর। তাই সবাই স্টেশনে আসেন টিকিট ফেরত দিতে।

পরীক্ষার্থীরা জানান, তাঁরা যখন পরীক্ষা স্থগিতের খবর শোনেন তখন ট্রেনযাত্রায় সময় ছিল ৬ ঘণ্টারও কম। তাই কাউন্টারে যাওয়ার টিকিট ফেরত নেওয়া হয়নি। তবে কারও কারও যাওয়ার জন্য শুক্রবার সকালের ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টিকিট ছিল। এ ছাড়া কারও কারও পরীক্ষা দিয়ে ফেরার জন্য শুক্রবার রাতের ঢাকা-রাজশাহীর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের টিকিট কাটা ছিল। নির্ধারিত মাশুল কেটে সেগুলো ফেরত নেওয়া হয়েছে।

নগরীর শিরোইল কলোনী এলাকার পরীক্ষার্থী মোস্তাক আহমেদ জানান, অন্তত ৪০০ পরীক্ষার্থী টিকিট ফেরত দিতে এসেছিল। কাউন্টারে টিকিট ফেরত না নেওয়ায় তাঁরা স্টেশনে দাঁড়িয়ে টিকিট বিক্রির চেষ্টা করেন। তখন সাধারণ শোভন শ্রেণির টিকিট সর্বোচ্চ ৫০ টাকা এবং এসি টিকিট ১০০ টাকায় বিক্রি হয়েছে। এ দামে অনেকেই টিকিট বিক্রি না করে ছিঁড়ে ফেলেছেন। তিনি নিজেও টিকিট ছিঁড়ে ফেলেছেন।

হঠাৎ পরীক্ষা স্থগিত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মনসুর আলী নামের এক পরীক্ষার্থী বলেন, এ রকম হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের আজ ভোগান্তি হলো। তিনি বলেন, স্টেশনে ট্রেন ছাড়ার আগে দালালের কাছ থেকেই যাত্রীরা দ্বিগুণ দামে টিকিট কেনেন। আজ আমরা বিপদে পড়েছি, মানুষের নূন্যতম মানবতাবোধ নেই। সুযোগ পেয়ে কেউ টিকিটের দাম দিল না। চাহিদার চেয়ে টিকিট বেশি থাকায় পানিদরে যাত্রীরা টিকিট কিনল।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ৪৮ ঘণ্টার কম, কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় আগে যাত্রা বাতিল করলে ২৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে টিকিট ফেরত নেওয়া হয়। ২৪ ঘণ্টার কম, কিন্তু ১২ ঘণ্টার বেশি সময়ের জন্য ৫০ শতাংশ এবং ১২ ঘণ্টার কম, ৬ ঘণ্টার বেশি সময়ের আগে ৭৫ শতাংশ টাকাই কাটা হয়।

তবে ট্রেন ছাড়ার ৬ ঘণ্টার আগে যাত্রা বাতিল করলে কোন টাকা ফেরত দেওয়া হয় না। এ টিকিট ফেরতও নেওয়া হয় না। তাই ধূমকেতুর টিকিট ফেরত নেওয়া যায়নি। তবে অনেকেই শুক্রবার সকালের রাজশাহী-ঢাকা এবং রাতের ঢাকা-রাজশাহী ট্রেনের টিকিট ফেরত দিয়েছেন। নির্ধারিত মাশুল কেটে এই টিকিট ফেরত নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31