ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ২১ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২৪ ডিসেম্বর রাত ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই আশরাফুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার শিতলাই ভাংগিপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করে এবং ৩ জন পালিয়ে যায়। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

আটককৃত আসামীরা হলো, সালেক উদ্দিন (৫০), সদল আলী (৪০), সালাম হোসেন (৫০), তোতা মিয়া (৪০), ফিরোজ আলী (৩৭), মঞ্জুর আলী (৩৫), খাইরুল ইসলাম (৩৫), মেসের আলী (৩১), সোহেল রানা (৩২), ওয়াসিম আলী (৩৫) ও মুক্তার আলী (৩৫)।
পরবর্তীতে মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম ২৫ ডিসেম্বর ২০২১ (২৪ ডিসেম্বর দিবাগত) রাত সাড়ে ১২ টায় এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার ভুগরইল এলাকা হতে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ অর্থসহ ১০ জনকে আটক করে।
আটককৃতরা হলো, মাহাবুব আলম (৩৭), ডলার হোসেন (৩৬), শহিদুল ইসলাম (৩৬), রনি (৩৫), আহম্মেদ হোসেন (৩৩), রেহান আলী (৩০), মানিক আহমেদ (৩১), আবু রায়হান (২৫), রুবেল হাসান (২৫) ও শফিকুল ইসলাম (৩৫)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


