IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর সিএন্ডবি মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহীর সিএন্ডবি মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিএন্ডবি মোড়ে দেশের সবচেয়ে বড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই ম্যুরাল নির্মাণ কাজ চলমান রয়েছে।

শনিবার দুপুরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রকৌশলীরা জানিয়েছেন, সিএন্ডবি মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরালটি দেশের সবচেয়ে বড়। ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। ম্যুরালের মূল অংশে বঙ্গবন্ধুর ছবিটি ৫০ উচ্চতা ৪০ ফিট দের্ঘ্য। এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে। বাউন্ডারী ওয়ালের দুই ধারে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হচ্ছে। এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সাংস্কৃতির নানা চিত্র ফুঁটিয়ে তোলা হবে। অপর দিকে ৫২’র ভাষা থেকে ৭১’র মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। গ্যালারি, ল্যান্ডস্কেপিং এ উন্নত গ্রানাইট দ্বারা সজ্জিত করা হবে। নির্মাণ কাজ শেষে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দ্বারা নাইটভিশন করা হবে। ভাস্কর্যটি নির্মাণ করেছেন আমিরুল ইসলাম এবং ল্যান্ড স্কেপিং কাজের তত্ত¡াবধানে রয়েছেন স্থপতি আবির রহমান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর এসএম জাহিদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. হাসান আশিক, মৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার, রুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইকবাল মতিন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক সাব্বির আহসান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এছাড়াও রাসিকের পূর্ত স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহাবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্মাতা প্রতিষ্ঠান মুন এন্টারপ্রাইজের ফিরোজ কবীর মুক্তা ও মোখলেসুর রহমান, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, তানজির রহমান বন্ধন, তানবিরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31