IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে ১৭ নির্দেশনা সম্বলিত নোটিশ প্রত্যাহারের দাবি

রাবিতে ১৭ নির্দেশনা সম্বলিত নোটিশ প্রত্যাহারের দাবি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টর স্বাক্ষরিত ১৭ বিধিনিষেধ সম্বলিত নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদ।

শনিবার (২৫ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মতো উন্মুক্ত জ্ঞান অর্জনের একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মুক্ত জ্ঞান আহরণ করবে, সাংস্কৃতিক চর্চা করবে এবং বিভিন্ন গঠনমূলক সংগঠন করে নিজেদের নের্তৃত্বের বিকাশ ঘটাবে। বিশ্ববিদ্যালয় তাদেরকে রাষ্ট্রের জন্য আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলার নিশ্চয়তা দিবে। কিন্তু সেই জায়গা থেকে দিন দিন পিছিয়ে পরছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন শুধু দায় এড়িয়েই যাচ্ছেনা বরং শিক্ষার্থীদের সংকুচিত চিন্তাধারায় আবদ্ধ করে তাদের উন্মুক্ত বিকাশের কন্ঠরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রক্টর স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে যে শিক্ষক এবং কর্মকর্তাদের প্রক্টরিয়াল ক্ষমতা থাকবে এবং তারা চাইলে সেই ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের শাস্তি দেবার ক্ষমতা রাখেন। কিন্তু নোটিশে শৃঙ্খলা ভঙ্গের কোন নির্দিষ্ট বিশ্লেষণ নেই ফলশ্রুতিতে কোন শিক্ষক কিংবা কর্মচারী চাইলে তাদের নিজস্ব পছন্দ কিংবা অপছন্দের জায়গা বিচার করে ব্যক্তি পরিপ্রেক্ষিতে শাস্তি প্রদান করবার ক্ষমতাও রাখেন।

জানানো হয়, নবীনদের আগমনের এই সময়ে এই নোটিশ জারী করে তাদের মাঝে নিয়মের নামে শাস্তির বিধানের যেসব কথা বলা হয়েছে সেসব তাদের উন্মুক্ত জ্ঞান আহরণে বাধার সৃষ্টি করবে এবং তাদের উপর ঘটা অন্যায় মুখ বুজে সহ্য করে নিতে বাধ্য করাবার মনস্তাত্ত্বিক অধঃপতন ঘটাবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নোটিশে নারী শিক্ষার্থীদের হল সন্ধের মাঝেই নির্ধারিত সময়ে বন্ধ করার বিষয়ে বলা হয়েছে। প্রক্টরিয়াল অফিস হয়তো বুঝতে চান না নারী শিক্ষার্থীরাও এই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বকীয় মানুষ হিসেবে পুরুষের সাথে সমান তালে কিংবা কখনও পুরুষকে ছাড়িয়ে নিজ যোগ্যতায় নিজ কর্মে আরও শীর্ষে উন্নীত হবার ক্ষমতা রাখেন। বিশ্ববিদ্যালয় নারী পুরুষ উভয়কেই স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তুলবার চমৎকার পরিবেশ সৃষ্টি করে দেবার অনুপ্রেরণা ধারন করে। নারী শিক্ষার্থীদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ যথেষ্ট নিন্দনীয়।

প্রক্টরের স্বাক্ষরিত নোটিশটি কোন অধ্যাদেশ থেকে নেয়া নয় বরং বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে সংগৃহীত যা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনকৃত নয়। অধ্যাদেশের নাম ভাঙ্গিয়ে নিজেদের নিয়মনীতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে উল্লেখ করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে নোটিশ প্রত্যাহার ও অধ্যাদেশ অনুযায়ী রাকসু নির্বাচন, হলগুলোর বৈধ সিট নিশ্চিত করা, নিরাপত্তার নামে শিক্ষার্থী হয়রানী বন্ধ করা, ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের পুরো কাঠামো ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31