IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চিকিৎসার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

চিকিৎসার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও গজিয়ে উঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবার নামে নৈরাজের প্রতিবাদে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে চিকিৎসাসেবার নামে নৈরাজ্য বন্ধের দাবি জানানো হয়। এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়ে চিকিৎসা সেবার নামে চিকিৎসকদের নানা অপকর্মের চিত্রও তুলে ধরেন।

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, মানুষ এখন চিকিৎসা ব্যবস্থায় প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। চিকিৎসায় চিকিৎসকদের বর্ধিত ফি নিয়েও অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি ক্লিনিক, প্যাথলজিতে চিকিৎসকরা রোগীদের কাজ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। কর্মসূচি থেকে মানুষের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ফি নেওয়ার দাবি জাননো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি এখন দায়িত্বরত আনসাররাও বেপরোয় হয়ে উঠেছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা প্রতিনিয়ত হয়রানরীর শিকার হচ্ছেন। কখনো কখনো শারিরিকভাবেও তাদের লাঞ্চিত করা হচ্ছে। এতে রামেক হাসপাতালের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

কর্মসূচি থেকে রামেক হাসপাতালে হয়রানী বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, রামেক হাসপাতালে খাবারের মান বৃদ্ধি করতে হবে। ভুল চিকিৎসা বন্ধ করতে হবে। হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনা অবিলম্বে বন্ধ করে চিকিৎসাসেবার মান বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরও বলেন, রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসকরা মানুষের অসুস্থতাকে পূঁজি করে নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ বিভাগের চিকিৎসক ডা. রইস উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, করোনা পরীক্ষা কিংবা রোগ নির্নয় না করেই তিনি হার্টের রোগীর রিং পরিয়েছন। তার ভুল চিকিৎসায় সম্প্রতি নগরীর একজন প্রকৌশলীর মৃত্যুও হয়েছে। বক্তার অবিলম্বে অর্থলোভী এ চিকিৎসকের অপসারণ দাবি করেন।

বক্তারা বলেন, এই রইস উদ্দিনের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। তিনি ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত রামেকের কার্ডিওলজি বিভাগের সরকারি কোষাগারে কোন রাজস্ব না দিয়ে লোপট করেছেন। এ নিয়ে মন্ত্রনালয়েও অভিযোগ রয়েছে। অথচ এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মানববন্ধন থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, এখন চিকিৎসকদের ফি অস্বাভাবিকহারে বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগন্টিক সেন্টারগুলো এখন অর্থ হাতিয়ে নেওয়ার মেশিনে পরিনত হয়েছে। চিকিৎসাসেবার নামে এসব অপকর্ম ও নৈরাজ্য বন্ধের দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, চিকিৎসার জন্য প্রতিনিয়ত হাসপাতালে ছুটছেন মানুষ, কিন্তু কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তাদের টেস্ট করাতে পারছেন না। মানববন্ধন থেকে চিকিৎসকদের প্রতি রোগীবান্ধব হয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহŸান জানানো হয়। এছাড়া রাজশাহীর চিকিৎসাসেবায় সিভিল সার্জন, স্বাস্থ্য পরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষে দৃস্টি আকর্ষণ করে বলা হয়, অবিলম্বে রাজশাহীর হাসপাতাল ও ক্লিনিক রোগীবান্ধব করতে হবে। অব্যবস্থা দুর না হলে শিগগিরই আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, এ্যাডভোকেট শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, যুবনেতা কেএম জুয়ায়েদ হোসেন জিতু, সমাজ সেবক গোলাম নবী রনি, পরিবেশবীদ মিজানুর রহমান, সমাজ সেবা অধিদফতরের সাবেক উপপরিচালক মোজাম্মেল হক, ছাত্র নেতা জাহিদ হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31