IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মোহনপুরে ফসলি জমিতে চলছে পুকুর খনন

মোহনপুরে ফসলি জমিতে চলছে পুকুর খনন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় অনুমোদন ছাড়াই মাছ চাষের জন্য ফসলি জমিতে ইচ্ছে মতো পুকুর খনন ও ঘের তৈরি করা হচ্ছে। তাতে ক্রমেই কমছে চাষের উর্বর জমি। এজন্য ইতিমধ্যে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষকেরা বলছেন, গত বর্ষায় পানি জমে বেশ কিছু স্থানে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। প্রশাসনের কাছে দেন দরবার করেও বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি। পুকুর খনন যেভাবে বাড়ছে, সামনে এ অঞ্চলে তেমন আবাদী জমি থাকবে না চাষের জন্য। আর যতটুকু থাকবে তা দখল করে নিবে ক্ষমতাশীলরা, প্রতিবাদ করলে চারপাশে পুকুর খনন করে অকেজো করে জমি ফেলে রাখবে।

মোহনপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা ভিটা জমি কেটে চলা অবৈধ পুকুর খনন কারীদের সাহস যোগানোর পিছনে স্থানীয় প্রশাসনকেই দায়ী করছেন এলাকাবাসিরা।

তারা বলছেন, প্রশাসন ম্যানেজ করেই পুকুর খননের বৈধতা মিলাচ্ছেন ক্ষমতাশীল প্রভাবশালীরা। তানাহলে বিগত বছর ও বর্তমানে এতো অপরিকল্পিত পুকুর খনন হতোনা। কেউ অভিযোগ দিলে নেওয়া হয়নি যথাযথা আইনুগত ব্যবস্থা। এর প্রভাবে, দিনে ও রাতে চলমান থাকে ভেকু মেশিন, রাস্তা নষ্ট করে কাঁদা মাটির অসংখ্য যান চলা করায় দুর্ঘটনার কবলে পড়তে হয়, বিকট শব্দের যানবাহনে অতিষ্ঠ হয়ে উঠে স্বাভাবিক জীবন-যাপন। অনেক প্রতিবাদ কারিদের পুকুর খননের দালালরা মিথ্যা মামলার হুমকি, প্রাণ নাষের হুমকিসহ ভিত্তিহীন অভিযোগ দিয়ে করিয়েছেন নানান ভাবে হয়রানি।

এদিকে, ২০১৯ সালের ১০ মার্চ উচ্চ আদালতের ২৪৭৬ নম্বর রিট পিটিশনের আদেশ অনুসারে বলা হচ্ছে, মোহনপুর উপজেলার আবাদী ভূমিসহ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন বন্ধের নির্দেশ দেয়া হয়। সাম্প্রতিক সকল ধরণের নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিসহ ভিটা কেটে পুকুর খননের হিড়িক পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ধোপাঘাটা ভেটুপাড়া, মৌগাছি ইউনিয়নের বিদিরপুর বকপাড়া, রায়ঘাটি ইউপির হাসেন কোল্ডষ্টোর হাটরা কালিতলাসহ উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১০টি পুকুর/দীঘি খননের কাজ চলছে। পুকুর ব্যবসায়ীরা তৃতীয় পক্ষ হিসেবে সরকারি দলের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আর্থিক লেনদেনে স্থানীয় প্রশাসন ম্যানেজ হয়। যার কারণে তিন ফসলি জমির পাশাপাশি বাঁশঝাড় ও ভিটা জমি জমিতে পুকুর খনন অব্যাহত রয়েছে। ফলে একদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধের কারণে কৃত্রিম জলাবদ্ধতায় বর্ষায় হাজার হাজার বিঘা জমির ফসলহানির ঘটনা ঘটছে অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে কতিপয় দালাল চক্র।

অভিযোগ উঠেছে, অতিরিক্ত পুকুর খননের প্রভাবে বর্ষাকালে এ অঞ্চলের প্রধান অর্থকারী ফসল পান বরজ ও ধান ডুবে কোটি টাকার ক্ষতি সাধিত হয়ে থাকে। অতি বৃষ্টি হলে বসত বাড়ি নিয়ে চরম বিপর্যয়ে পড়েন গ্রামীণ জনজীবন। বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না বলে চাষ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে শত শত হেক্টর জমির চৈতালী ফসল। জাহানাবাদ ইউনিয়নের পুরপাড়া মৌজা এবং কেশরহাট পৌর এলাকার দীঘাডাঙ্গা মৌজার একাধিক গভীর নলকূপের ড্রেনেজ নষ্টসহ স্কীম নষ্ট করে পুকুর খনন করা হয়েছে। এভাবে দিনে দিনে ছোট হয়ে আসছে ফসলি জমি।

উপজেলার ভেটুপাড়া গ্রামের হোসেন আলী মৃধা নামের জনৈক ব্যক্তির আমবাগান ও বাশ বাগান নষ্ট করে পুকুরের খনন মধ্যস্ততাকারি (দালাল) পবা উপজেলার জিয়াউল ইসলাম জিয়া ও আশরাফুল আলম প্রতিবেদকদের বলেন, এভাবে পুকুর খনন আমাদের জাতীয় পেশা মনে করি, তাই আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও এবং ওসি সাহেবকে ম্যানেজ করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পুকুর খনন করছি। আমরা ছাড়াও অনেকে এভাবেই পুকুর কাটছে আমরা কাটলে দোষ কি। সংবাদ করে লাভ নাই ইচ্ছা থাকলে করতে পারেন। এতে আমাদেরই লাভ হবে, মাটি বিক্রির সুবিধা হবে, নিউজ দেখে মাটির ক্রেতারা ভিড় জমাবেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোহনপুরে পুকুর খনন হচ্ছে আমরা জানা ছিল না। এইমাত্র অবগত হলাম পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের জানান, উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবৈধ পুকুর খনন বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31