IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সাংবাদিককে গুলি করার হুমকির অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে

সাংবাদিককে গুলি করার হুমকির অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : অপকর্ম ঢাকতে সাংবাদিককে গুলি করে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার বিচারকাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন আলতাফ হোসেন নামে এক সাংবাদিক। তিনি জেলার বাগমারা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক নতুন প্রভাতের উপজেলা প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, পেশাগত দায়িত্বের বাইরে ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির গ্রামে পিস্তল নিয়ে গিয়ে ত্রাসের রাজত্ব কায়ের করেছেন। মতিউর রহমান নামে পিবিআইয়ের এক এসআইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি করেছেন বিভিন্ন সময়ে। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় গত ২৯ অক্টোবর রাত ৮টার সময় আমার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন হুমায়ুন। এর পরিপ্রেক্ষিতে আমি আইনের আশ্রয় নিয়ে গত ১ ডিসেম্বর ওই ম্যাজিস্ট্রেট ও এসআইসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করি।

আলতাফ হোসেনের দাবি, তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে মামলাকে ভিন্নদিকে প্রভাবিত করার চেষ্টা করছেন ম্যাজিস্ট্রেট হুমায়ুন। মামলার শুনানির তারিখ রহস্যজনকভাবে ভুল দেখিয়ে আদালত থেকে ফিরিয়ে দেয়া হয়েছে তাকে। শুনানির ধার্য তারিখ আদালতের নথি ও আইনজীবীর ডায়েরিতে ভিন্ন হওয়ায় অভিযুক্ত হুমায়ুন প্রভাব খাটাচ্ছেন বলে মামলার বাদি আলতাফের সন্দেহ। এ ঘটনায় ন্যায়বিচার পেতে সুষ্ঠুভাবে মামলা পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বলেন, কখনো হুমকি দিইনি। মামলায় প্রভাব বিস্তারও করার প্রশ্নই ওঠে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31