IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> লিড নিউজ >> স্বাস্থ্য >> ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা

ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর প্রধান ভবিষ্যতে যে কোন করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।

বার্লিনে আয়োজিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও বক্তব্যে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এ আহ্বান জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সম্মিলিতভাবে কাজ এবং দরিদ্র দেশগুলোর ভ্যাকিসন পাওয়া নিশ্চিত করা।

তিনি সতর্ক করে বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরো দীর্ঘায়িত হবে।

টেডরস বলেন, ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্যে পরিণত করতে হবে।

বিশ্বে করোনার ভ্যাকসিন তৈরিতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশকিছু ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এর মধ্যে ১০টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের একেবারে চুড়ান্ত ধাপে রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানসহ আরো কিছু দেশ ইতোমধ্যে ভ্যাকসিন তৈরির কোম্পানীগুলোর সাথে চুক্তি করেছে।

কিন্তু ভ্যাকসিন পাওয়ার দৌড়ে দরিদ্র দেশগুলো পিছিয়ে যেতে পারে বলে আশংকা তৈরি হয়েছে।

এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে কোভ্যাক্স নামে পরিচিত আন্তর্জাতিক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু প্রকল্পটি তহবিল সংকটে ভুগছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031