IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নারিকেল দিয়ে হাঁসের মাংস

নারিকেল দিয়ে হাঁসের মাংস

ধূমকেতু নিউজ ডেস্ক : সাধারনত শীতের সময়ে হাঁসের মাংস বেশি খাওয়া হয়ে থাকে। বিশেষ করে হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি বেশ জনপ্রিয় একটি খাবার। আজকাল শহরের রেস্টুরেন্টগুলোতে এসব খাবার তৈরি হচ্ছে। তবে হাঁসের মাংসের স্বাদ আরও বেড়ে যায়, যখন এর সঙ্গে নারিকেল দুধ যোগ করা হয়।

চলুন জেনে নেয়া যাক নারিকেল দুধে হাঁসের মাংস তৈরির রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

চামড়াসহ টুকরা করা হাঁস- ১টি

ঘন নারিকেল দুধ- ৩ কাপ

পেঁয়াজ কুচি- দুই কাপ

পেঁয়াজ বাটা- ২ কাপ

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- দুই টেবিল চামচ

মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া-দেড় চা চামচ

ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ৩ চা চামচ

গরম মসলা- (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে

তেল- ১/৩ কাপ

লবণ- স্বাদমতো।

প্রস্তুত প্রনালী-

প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে অর্ধেকটা তুলে নিন। এরপর বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এরপর একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিন। এবার হাঁসের মাংস দিয়ে আরেকবার কষিয়ে নিন। পানি শুকিয়ে এলে আরও কিছুটা নারিকেল দুধ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে বাকি নারিকেল দুধ দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিন। তুলে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন চালের রুটির সঙ্গে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ