IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলাফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তার ১৪ বছর বয়সী মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান। যে মুহূর্তে ইসরাইলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তখন বেনেটের মেয়ে করোনা আক্রান্ত হয়েছে।

বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করে নি বেনেটের অফিস। আজকের মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন।

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাফতালি বেনেট। কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এজন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন।

ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১,১১৮ জন ইসরাইলি আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত খবর রয়েছে। প্রতি দুই দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news