IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> দুর্গাপুরে ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

দুর্গাপুরে ইউপি নির্বাচনে জয় পেলেন যারা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে চতুর্থ ধাপের নির্বাচনের অংশ হিসেবে ৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ৫৫টি ভোটকেন্দ্র ১৭ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ১৯৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

যেখানে মোট ভোটার সংখ্যা ছিলো মোট ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৮৫ জন। পুরুষ ভোটার ৫৪ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ৬৩ হাজার ৯৫২ জন। ভোটে অংশগ্রহণ করেছিলেন ৮০.৪৫ শতাংশ ভোটার। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এতে ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতীক নিয়ে ৯৮৬২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৮১ ভোট।

২ নং কিসমতগনকৈড় ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ৭২৮৩ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৪৫ ভোট।

৩ নং পানানগর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ৫৭৩২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজহার আলী খাঁ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদম আলী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫২ ভোট।

৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ঘোড়া প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম ৭৯২২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আহসান হাবীব পেয়েছেন ৬৯১৫ ভোট।

৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদ নৌকা প্রতীক নিয়ে ৭৯৩৪ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আকতার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মোজাহার আলী মন্ডল পেয়েছেন ৫২২৮ ভোট।

৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ১০৭২৮ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে সমসের আলী পেয়েছেন ৪৮৬৮ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31