IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মাড়িয়া ইউপিতে প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী আসকান

মাড়িয়া ইউপিতে প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী আসকান

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তা আর দলের বিভিন্ন উন্নয়নের তথ্য উপস্থাপন করে চলেছেন প্রার্থীরা। স্থানীয় ভোটারদের কাছে আশা জাগাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা।

মূলত চেয়ারম্যানের হাত দিয়েই বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা। ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে এবং অবশিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যে দ্বিতীয় বারের মতো মাড়িয়া ইউনিয়নে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আসলাম আলী আসকান।

চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় ধরে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন তিনি। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। তৃণমূল এবং কেন্দ্রীয় সমর্থনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন তিনি। আসলাম আলী আসকান মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা এবং ব্যস্ততা ততোই বাড়ছে। সাদালাপী আর উন্নয়নের অগ্রনায়ন হওয়ায় তরুণ প্রজন্ম সহ সমগ্র ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী তিনি। সেই সাথে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন।

এদিকে আসলাম আলী আসকান বলেন, আমি জনসমর্থন নিয়ে নির্বাচনে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচন করছি। সুষ্ঠু ভাবে নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমি দীর্ঘদিন সময় ধরে ইউনিয়নবাসীর পাশে আছি আগামীতেও থাকবো। প্রচার-প্রচারণাকালে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31