IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> রাজনীতি >> মহাদেবপুরে ইউপি নির্বাচনে আ.লীগ পাঁচ ও স্বতন্ত্র ৫ প্রার্থীর জয়

মহাদেবপুরে ইউপি নির্বাচনে আ.লীগ পাঁচ ও স্বতন্ত্র ৫ প্রার্থীর জয়

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : চতুর্থ ধাপে নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৫ এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

মহাদেবপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সাঈদ হাসান তরফদার শাকিল পেয়েছেন ১৩ হাজার ৮৫৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আবদুল মান্নান চৌধুরী দুলাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬০৪ ভোট।

হাতুড় ইউনিয়নে এনামুল হক স্বতন্ত্র, আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার বিদ্রোহী, মোটরসাইকেল প্রতীকে হেলাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১৭৩ ভোট।

খাজুর ইউনিয়নে বেলাল উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার বিদ্রোহী শফিকুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৩১ ভোট।

চাঁন্দাশ ইউনিয়নে মাহমুদান নবী রিপন (স্বতন্ত্র) দুটি পাতা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকে এস, এম, নুরুজ্জামান মিলন পেয়েছেন ৪ হাজার ৬০০ ভোট।

রাইগাঁ ইউনিয়নে নৌকা প্রতীকে আরিফুর রহমান সরদার পেয়েছেন ৮ হাজার ২৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মোফাকখারুল ইসলাম (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট।

এনায়েতপুর ইউনিয়নে মেহেদী হাসান মিঞা নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী সামসুজ্জোহা (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩২০ ভোট।

সফাপুর ইউনিয়নে মাত্র দুজন প্রার্থী ছিলেন তার মধ্যে শামসুল হক বাচ্চু (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী ময়নুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫৬৭ ভোট।

উত্তরগ্রাম ইউনিয়নে আবু হাছান (স্বতন্ত্র) অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী গোলাম কিবরিয়া নাইস (স্বতন্ত্র) চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২৯ ভোট।

চেরাগপুর ইউনিয়নে শিবনাথ মিশ্র নৌক প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বদিউজ্জামান সবুজ (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৫১ ভোট।

ভীমপুর ইউনিয়নে রাম প্রসাদ ভদ্র (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকে হাসান আলী মন্ডল পেয়েছেন ৮ হাজার ৪৫ ভোট।

এ উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৬৭ জন।

এদের মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ৩৭৯ জন ও মহিলা ১ লাখ ১৯ হাজার ১৮৮ জন। ৯৩টি ভোটকেন্দ্রের ৬৮১টি বুথে ভোট গ্রহণ করা অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31