IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ভোলাহাট উপজেলা পরিষদকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

ভোলাহাট উপজেলা পরিষদকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভোটে কারচুপির প্রতিবাদ জানিয়ে ও ফলাফল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ৭২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না করলে ভোলাহাট উপজেলা পরিষদ ঘেরাও করার হুশিয়ারী দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পোলাডাঙ্গা গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আরজেদ আলী ভুট্টু বলেন, উপজেলা নির্বাচন অফিসার যদি আগামি ৭২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না করেন, তাহলে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, ২৬ ডিসেম্বর ইউনিয়নের নির্বাচনে মোট ৫ কেন্দ্রে ভোট ডাকাতির ঘটনায় নির্বাচনের ফালাফল ঘোষণা বন্ধ রেখেছেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন সরকারি গাড়ি ব্যবহার নৌকার পক্ষে ভোট কারচুপি করেছেন। বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে চলে গিয়ে ফলাফল দেয়া হয়নি। এমনকি দুটি ভোট কেন্দ্রে ভোট ডাকাতি ও কারচুপি করেছে নৌকা প্রতীকের প্রার্থী ও তার লোকজন।

এর আগে পোলাডাঙ্গা বাজারে একই দাবীতে সংবাদ সম্মেলন করেন, চেয়ারম্যান প্রার্থী আরজেদ আলী ভুট্টু। এসময় তিনি বলেন, ভোটে আমার প্রতীক ছিল মোটরসাইকেল। ০৮ ও ০৯নং ওয়ার্ডে নৌকার সমর্থকরা আমার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এছাড়াও ৬ নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনায় আমার ২৩৭টি ভোট বিনাকারণে বাতিল করেছেন। এছাড়াও ০১নং ওয়ার্ডের নজিরপুরে সুষ্ঠুভাবে হওয়ার পরেও ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়নি।

সংবাদ সম্মেলনে দলদলী ইউনিয়নের ০১, ০৩ ও ০৪নং ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় জনগণের ভোটের ফলাফল ঘোষণা এবং ০৮ ও ০৯নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনা, ০৬নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার দাবি জানান আরজেদ আলী ভুট্টু।

সংবাদ সম্মেলনে দলদলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য প্রার্থী সাখাওয়াত হেসেন রিপন বলেন, ভোট দেয়ার জন্য ভোটাররা ভোটকক্ষে গেলে বালট পেপার পাওয়া যায়নি। ভোট শেষের আগেই ব্যালট পেপার শেষ হয়ে গেছে বলে জানান ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে বাইরে থেকে ব্যালট পেপার এনে ভোট নেয়া হয়। ব্যাপক ভোট ডাকাতি হয়েছে। ভোট প্রত্যাখান করে এর তীব্র নিন্দা জানান তিনি।

এবিষয়ে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসন ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে তিনি বলেন, ভোট কারচুপির সাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার কোন সম্পৃক্ততা নাই। বরং ভোটে কারচুপি ঠেকাতে কাজ করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান জানান, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে দলদলি ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্রে পুনরায় তফসিল ঘোষণা করে ভোট গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31