ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার কাহালু ইউপি নির্বাচন-২০২১ এ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক মিঠু বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজের বাসায় সংবাদ সম্মেলন করেন।
নির্বাচনে কাইটকেন্দ্রসহ কিছু স্থানে অনিয়মের প্রতিবাদ করায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ধারালো অস্ত্র-শস্ত্রসহ হুমকী দেয় এবং আমার হোটেলে আঘাতসহ নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করে। তাই আমি নিরাপত্তাহীনতায় আছি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজ বলেন, ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে আমি মনে করি তবে কাইট, খাজলাল, জয়তুল কেন্দ্রে ফলাফল দেরীতে দেওয়ায় সেখানে কিছু কারচুপি হতে পারে। ফলাফল ঘোষণার পর বিদ্রোহী প্রার্থীর সন্ত্রাসীগণ তাঁতীলীগ, আওয়ামী লীগ অফিসসহ মিঠুর হোটেলে তান্ডব চালায়। আমার আঘাতকারী সন্ত্রাসীরা আমার আওয়ামী নেতা-কর্মীদের হুমকীসহ আমার গাড়ী পুড়িয়ে দেওয়ার হুমকী দেওয়ায় বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি। বিষয়টি আমি কাহালু থানার ওসিকে জানিয়েছি।
এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান পিএম বেলাল হোসেন জানান, হেলাল উদ্দীন কবিরাজ ও মিঠুর কথা মিথ্যা ও বানোয়াট বরং তাদের লোকজন আমার মিছিলের মোটরসাইকেল বহরে হামলা করে আমার ভাতিজাকে মারাত্মক জখমসহ ১০/১২টি হোন্ডা ভাংচুর করেছে এবং তার লোকজন গায়ে পড়ে সংঘাত সৃষ্টি করছে।


