IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> তৈমুরকে ফখরুলের ফোন

তৈমুরকে ফখরুলের ফোন

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে বুধবার সকাল পৌনে ১০টায় মজলুম মিলনায়তনে চলছিল মিলাদ ও দোয়া মাহফিল। জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে ওই দোয়া মাহফিল চলাকালেই সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মোবাইল ফোন বেজে উঠে। তৈমুর আলম ফোনে কথা বলা শুরু করেন। অপর প্রান্ত থেকে কথা বলছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি কার কি অবস্থান নানান প্রশ্ন করে জেনে নিচ্ছিলেন তিনি।

বুধবার দুপুরে দলীয় মহাসচিবের সাথে মোবাইল ফোনে কথা বলার বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, ‘ওলামা দলের দোয়া চলাকালীন মহাসচিব আমাকে ফোন করে নির্বাচনের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় মহাসচিব বলেছেন, নির্বাচনের মাঠে আপনার কি কি সমস্যা আছে, আমাদের জানান। বিএনপি আপনার পাশে।

বিএনপি মহাসচিব আরও বলেছেন, তৈমুর সাহেব জনগণের দাবির মুখে, পরিবেশ পরিস্থিতিতে প্রার্থী হয়েছেন। তিনি এখন জনতার প্রার্থী হয়েছেন। তিনি বিজয়ী হলে জনতার বিজয় হবে। তিনি ব্যর্থ হলে কিন্তু সরকার বলবে বিএনপির একজন নেতা স্বতন্ত্র নির্বাচন করে পরাজয় বরণ করেছেন। এমন পরিস্থিতিতে আপনারা বিবেক বিবেচনা করে যা ভালো মনে হয় করবেন। আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের কর্তব্য ঠিক করে নেবেন।

এ বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মহাসচিব যখন ফোন দেন তখন আমরা ওলামা দলের একটি বৈঠকে ছিলাম। আমি তখন তৈমুর আলম খন্দকারের কাছে ফোন দিলে তিনি জানান-তার সাথে মহাসচিবের কথা হয়েছে। তিনি প্রার্থীর খোঁজ-খবর নিয়েছেন।

এটিএম কামাল আরও জানান, মহাসচিব আরো বলেন-নারায়ণগঞ্জে নির্বাচনে কাজ করতে দলীয় কোনো বিধি নিষেধ নেই। আপনারা যদি ইচ্ছা করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি কাজ করেন এতে দল বাধা দেবে না। যেহেতু আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি তাই স্থানীয় মানুষের চাহিদা ও তাদের পছন্দে আমাদের কোনো বিধি নিষেধ নেই।

উল্লেখ্য, হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অবতির্ণ হওয়ায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বিভিন্নভাবে প্রমাণ করতে চাইছেন তৈমুর স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি তার পাশে নেই। প্রকৃতপক্ষে তৈমুরের পাশে নারায়ণগঞ্জের বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে পাশে রয়েছে। সবাই নির্বাচনী মাঠে কাজ করছে। কেন্দ্রীয়ভাবেও দলের সমর্থন তার প্রতি রয়েছে। শুরু থেকেই তৈমুর বলে আসছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপি রাজনৈতিক কৌশল অবলম্বন করছে। তার পাশে বিএনপিও রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও রয়েছে। নারায়ণগঞ্জের জনগণের চাহিদার কারণেই তিনি প্রার্থী হয়েছেন। জনগণই তার মার্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31