IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সান্তাহার ইউপি নির্বাচনে জমজমাট প্রচারণা

সান্তাহার ইউপি নির্বাচনে জমজমাট প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপিতে পঞ্চম ধাপে ৫ জানুয়ারী ভোট। এখানে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি। ভোটের লড়াইয়ে চারজন পুরুষ। তাঁদের বিপরীতে একজন মাত্র নারী। উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তাই আগ্রহ কিছুটা বেশিই। পাঁচজন প্রার্থীর পদচারণায় জমে উঠেছে প্রচার-প্রচারণা।

উপজেলার ৬ ইউপির মধ্যে সান্তাহার ইউপিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হলেন নাহিদ সুলতানা তৃপ্তি। তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী। অন্য চার প্রার্থী হলেন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) রবিউল ইসলাম রবি, বিএনপির মোজাহার হোসেন পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম ও জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন মল্লিক।

এখানে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী (১০ হাজার ৭৪৮ জন) ও পুরুষ (১০ হাজার ৮৪৭ জন) ভোটার সংখ্যা প্রায় সমান। তাই ইউনিয়নের নারী ভোটাররা মুখ তুলে তাকালে ‘নিজের নিশ্চিত বিজয় দেখছেন নাহিদ সুলতানা তৃপ্তি’। বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। দলীয় ভোটব্যাংকের পাশাপাশি নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নাহিদ সুলতানাকে ইউনিয়নের সান্দিড়া, কাশিমিল্লা ও প্রসাদখালি এলাকায় গণসংযোগ করতে দেখা গেল। সেই সাথে চারজন পুরুষ পদপ্রার্থীও এখন প্রতিনিয়ত ভোটারদের মুখোমুখি হচ্ছেন।

প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ইউপিতে নারী-পুরুষ নির্বিশেষে সব প্রার্থীর মধ্যে রয়েছে হৃদ্যতাপূর্ণ পরিবেশ। কেউ কারও বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য বা কটূক্তি করছেন না।

ইউনিয়নের দমদমা গ্রামের ভোটার কৃষক আশরাফ আলী বলেন, ‘এবার বলা যাচ্ছে না কে জিতবে। তবে এলাকার উন্নয়নের জন্য যিনি কাজ করবেন আমরা তাকেই ভোট দিবো।’

নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। গ্রামপর্যায়ে নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে। নারী হিসেবে নারীদের ব্যাপক সাড়াও পাচ্ছি। নির্বাচিত হলে বিনা পয়সায় বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতার কার্ড প্রদান করা হবে।’

বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোজাহার হোসেন পিন্টু বলেন, ‘বিগত দিনে একবার চেয়ারম্যান ছিলাম, এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেছি। এবারও নির্বাচিত হলে নারী-পুরুষের সমতা নিয়ে গ্রামে গ্রামে সমাজসেবামূলক নানা কাজ করার অঙ্গীকার করছি।’

যুবলীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রবি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আন্দোলনে যুবকদের নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর। সেই সাথে তিনি নির্বাচিত হলে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন ঘটানোর আশ্বাস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31