IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো দুই আধুনিক এসটিএস

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো দুই আধুনিক এসটিএস

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো ২টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে মিশন হাসপাতাল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং বুলুনপুর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও কাউন্সিলরবৃন্দ। ফলক উন্মোচন ও ফিতা কেটে এসটিএস ২টি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মামুন উর রশীদ।

অনুষ্ঠানে সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে সকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে ২টি এসটিএস এর উদ্বোধন করা হলো। এটি নির্মাণে এই দুই এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে এলাকাগুলো।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-৩ মোসাঃ তাহেরা খাতুন মিলি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, উম্মে সালমা, সুলতানা রাজিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ বর্ষণ এন্ড কোং- এর প্রোপ্রাইটার মামুনুর রশিদ বাচ্চু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু।

এছাড়াও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সবাপতি ফিরোজ কবির মুক্তা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বাদশা আলম চাচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রমজা আলী জনি, নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হোসেন তরুণ, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তানজীর রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, সজিবুর রহমান, কার্য সহকারী আলমগীর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31