IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> বাংলাদেশে অফিস খুলছে না ফেসবুক

বাংলাদেশে অফিস খুলছে না ফেসবুক

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে এই মুহূর্তে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে বাংলাদেশের সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার সঙ্গে অশিংদারিত্ব ভিত্তিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেইফটি পলিসি প্রধান অ্যাম্বার হকস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাম্বার হকস বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই। আমরা সম্প্রতি এক পাবলিক পলিসি ম্যানেজার নিয়োগ করেছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিনিয়োগ করছি। এনজিও, নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে আমরা কাজ করার পরিকল্পনা করছি।

সংবাদ সম্মেলনে নারী ও শিশুর প্রতি সহিংসতা ঠেকাতে ফেসবুকের বিভিন্ন নীতি ও টুলসের কথা তুলে ধরা হয়। বলা হয়, সহিংসতা সমর্থন করে কিংবা সহিংস কার্যকলাপে উৎসাহিত করে এমন পোস্ট সরিয়ে ফেলে ফেসবুক। ফেসবুকে যেহেতু ১৮ বছরের কম বয়সী অনেক ব্যবহারকারী রয়েছেন এবং আমাদের ব্যবহারকারীরা সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় তাই আমরা ব্যবহারকারীদের নগ্নতাপূর্ণ এবং অশালীন পোস্ট দেয়া থেকে বিরত রাখে। ২০১২ সাল থেকে ফেসবুকে কারও একান্ত মুহূর্তের ছবি অনুমতি ছাড়া শেয়ার করা নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক কোনো পরিস্থিতিতেই শিশুদের ওপর যৌন নির্যাতনমূলক ছবি বা ভিডিও শেয়ার করতে দেয় না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফেসবুকের এই কর্মকর্তা অ্যাম্বার হকস বলেন, সর্বশেষ ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট’ (গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছ থেকে ১৭৯টি অনুরোধের মাধ্যমে মোট ২৯৮টি আইডি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এসব অনুরোধের মধ্যে প্রায় ৪৫ শতাংশ তথ্য বাংলাদেশ সরকারকে দিয়েছে ফেসবুক। এরমধ্যে ৮৪টি আবেদন করা হয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। আর ৯৫টি আবেদন করা হয় জরুরি প্রয়োজনে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সরকারের প্রতিনিধি দল জানিয়েছিল, ফেসবুক বাংলাদেশে একটি অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ফেসবুক বাংলাদেশে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগ দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031