IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সমাবেশে যোগ দিতে আসা মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে জেলা শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।

গোলযোগের মাঝেও জেলা শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির সমাবেশে হয়েছে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে আসার পথে পূর্ব পরিকল্পিতভাবে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে আমাদের প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এবিষয়ে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং আমাদের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে এবং হামলা-ভাঙচুর শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। প্রতিবাদ করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে আমাদের অন্তত ২০-২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শারাফত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলা শহরের কাটাখালির তিনটি সেতুকে ঘিরে থেমে থেমে সংঘর্ষ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31