ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) রাজশাহী মহানগর আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আরও উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহাদাত আলী শাহু, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পূর্ব) সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
সঞ্চালনায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিমের) সভাপতি মনিরুজ্জামান মনি।


