IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> গণতন্ত্রের বিজয় দিবস নগর আ.লীগের আনন্দ মিছিল

গণতন্ত্রের বিজয় দিবস নগর আ.লীগের আনন্দ মিছিল

ধূমকেতু প্রতিবেদক : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পথসভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে। তাঁর নিরলস পরিশ্রমে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে। তাই তারা ষড়যন্ত্র ও চক্রান্তকে বেছে নিয়েছে। দেশের জনগণ বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আওয়ামী লীগ তৃণমূলের দল। তাই দুইজন সামরিক প্রশাসক এই দলকে নিশ্চিহ্ন করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন করেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। যতদিন এই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী জীবন দিয়ে এর মর্যাদা রক্ষা করে যাবে।

মোঃ ডাবলু সরকার বলেন, নৌকায় ভোট দেওয়ার ফলে দেশরতœ শেখ হাসিনা বাংলাদশের জনগণের সামনে বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে দেখিয়েছেন। বাংলাদেশ উন্নয়নের পথে দ্রæতগতিতে এগিয়ে যাচ্ছে। যারা দেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি করবে। রাজশাহীতে তাদের কোন স্থান হবে না। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে গণতন্ত্রের বিজয় হয়েছে, এর ধারাবাহিকতা আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল।

আরও উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খাঁন, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন চাঁদ, মজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, শ্রী আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

এছাড়াও বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31